নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২০ ২২:১৮

শাবিতে ৪৩ নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা পজিটিভ, সকলেই সিলেটের

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। যারা সকলেই সিলেট জেলায় বাসিন্দা বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

রোববার (১৬ আগস্ট) রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, আজ শনাক্ত হওয়া ২১ জনই সিলেট জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে রোববার সুনামগঞ্জের ৯৮টি ও সিলেটের ৪৬টি ও হবিগঞ্জের ৭টি নমুনা মিলে মোট ১৫১ টি নমুনা পাঠানো হয়। তবে এদিন মাত্র ৪৩ টি নমুনা পরীক্ষায় এ ২১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়ে।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবের ফলাফল জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত