নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২০ ২২:৩৪

ওসমানীর ল্যাবে ৪৯ জনের করোনা শনাক্ত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় রোববার (১৬ আগস্ট) ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় এ ৪৯ জন করোনাভাইনাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘ওসমানীর ল্যাবে রোববার ২৩৭ জনের নমুনা জমা পড়ে। তবে পূর্বের সংগ্রহে থাকা আরও কয়েকটিসহ নমুনা নিয়ে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে এ ৪৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

এর আগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষায় মোট ২১ জনের করোনা পজিটিভ আসে। যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা বলে জানান বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

আপনার মন্তব্য

আলোচিত