নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২০ ০০:১০

রাধিকা মোহন স্মৃতি পদক পাচ্ছেন সাংবাদিক জকন

মৌলভীবাজারের রাধিকা মোহন গোস্বামী স্মৃতি পদক-২০২০ পাচ্ছেন এনটিএন বাংলা'র সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন। ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে এবার পদক পাচ্ছেন তিনি।

আগামী ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় মৌলভীবাজার প্রেসক্লাবে এ পদক প্রদান করা হবে। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে জকনের দেয়া প্রতিবেদনটি সেরা প্রতিবেদন নির্বাচিত হয়েছে। জুরি বোর্ডের সদস্যরা তাকে এ পদকের জন্য মনোনীত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত