১৭ আগস্ট, ২০২০ ১৫:৪৩
হবিগঞ্জের চুনারুঘাটে মাস্ক পরিধান করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা ও মধ্য বাজার যানজট মুক্ত রাখতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
সোমবার(১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম।
এ সময় মাস্ক পরিধান না করে ব্যবসা পরিচালনা না করার জন্য ৬ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মধ্য বাজারসহ সড়কে যথাযথ গাড়ি পার্কিং করা জন্য একটি যাত্রীবাহী বাসসহ ৮টি অটোরিকশা সিএনজি আটক করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।
আপনার মন্তব্য