গোয়াইনঘাট প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২০ ১৭:২৭

স্বাস্থ্যবিধি মেনে খুলেছে তামাবিল স্থলবন্দর

অবশেষে সিলেটের তামাবিল স্থল বন্দর খুলেছে। স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর সোমবার সকাল ১১টায় শুরু হয় উক্ত স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

প্রথম দিনে পাথর আমদানি অব্যাহত থাকলেও রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো। উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের তরফে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ভারত থেকে পাথরবাহী ট্রাকে আসে। এসময় সিলেটের তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ তামাবিল জিরো পয়েন্টে পণ্যবাহী ট্রাকের চালককে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে ভারতীয় পাথর ট্রাক গ্রহণ করেন।

এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যস্ততম তামাবিল স্থলবন্দর আমদানি কার্যক্রম শুরু হলে তামাবিলে এখানকার বিনিয়োগকারী ব্যবসায়ী এবং পাথর, কয়লা সাপ্লাইয়ার মিলন মেলায় পরিণত হয়। মোটরসাইকেল, প্রাইভেট কার যোগে তামাবিল এসে সমবেত হন কয়েক শতাধিক ব্যবসায়ী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তামাবিল চুনাপাথর,পাথর কয়লা আমদানিকারক গ্রুপের সহসভাপতি মনিরুজ্জামান মিন্টু, জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন, ফখরুল ইসলাম, জাকির হোসেন, শারপ হোসেন, জাকির হোসেন, সৈয়দ শামীম আহমদ, মুস্তাফিজুর রহমান লিলু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত