নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২০ ২২:০৫

ওসমানীর ল্যাবে ২৯ জনের করোনা শনাক্ত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় সোমবার (১৭ আগস্ট) ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় এ ৪৯ জন করোনাভাইনাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘ওসমানীর ল্যাবে সোমবার ৪০১ জনের নমুনা জমা পড়ে। তবে এদিন ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে এ ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

এর আগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়ে। যাদের ৬৪ জনই সুনামগঞ্জ জেলায় বাসিন্দা ও বাকী ৭ জন হবিগঞ্জের বলে জানান বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

আপনার মন্তব্য

আলোচিত