জুড়ী প্রতিনিধি

১৮ আগস্ট, ২০২০ ০২:০৯

জুড়ীতে ১০ বছরের শিশুর 'আত্মহত্যা'

জুড়ীতে ১ ০বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মনসা পুজা দেখতে নিয়ে না যাওয়ায় বড় ভাইয়ের সাথে অভিমান করে দুলাল রিকিয়াশন (১০) নামের ওই শিশু আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

সোমবার বিকালে মৌলভীবাজারের জুড়ীর রত্না চা বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রত্না চা বাগানের পাট্রা লাইন এলাকার জ্যোতিলাল রিকিয়াশন এর ছেলে দুলাল রিকিয়াশন তার বড় ভাইয়ের সাথে শিলুয়া চা বাগানে পুজা দেখতে যেতে চায়। বড় ভাই তাকে সেখানে নিয়ে না যাওয়ায় বিকাল সাড়ে ৪ টার দিকে সে আত্নহত্যা করে। ঘরে ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন  পুলিশ খবর দিলে জুড়ী থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, বড় ভাইয়ের সাথে অভিমান করেই সে আত্নহত্যা করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুস্তি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত