দিরাই প্রতিনিধি

১৮ আগস্ট, ২০২০ ২২:২৯

মাস্ক না পরায় দিরাইয়ে ৮ পথচারীকে জরিমানা

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে মাস্কের ব্যবহার নিশ্চিতকরণে সুনামগঞ্জের ছাতকের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে দিরাই বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহর নেতৃত্বে চলা ভ্রাম্যমাণ আদালতে  ৮ জন পথচারী ও ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, অতিরিক্ত উপ পরিদর্শক (এএসআই) সুমন অধিকারী, উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারী আব্দুর রইছসহ পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সফি উল্লাহ জানান, দিরাই উপজেলা সদরে অভিযান চালিয়ে ৮ জনকে মাস্ক না পড়ার কারণে ১০ হাজার ৪০০ টাকা ও বিক্রেতাদের মাস্ক না থাকায় পি টি রায় ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভোক্তা অধিকার আইনে মধ্যবাজারস্থ ৬ ভাই রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত