নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২০ ১৭:২৬

কুমারগাঁও এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিলেটের জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) বেলা ৩টার দিকে জালালাবাদ থানা পুলিশ অভিযান পরিচালনা করে, ৬ মাসের কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা জরিমানায় দণ্ডিত সি.আর মামলা নং-১৬৯৯/১৮ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা, মো. আলী হাসান (৩৫), পিতা-মৃত ফজলু মিয়া, সাং-সোনাতলা, থানা-জালালাবাদ, জেলা-সিলেট।

পুলিশ জানায়, আসামি দীর্ঘদিন যাবত পলাতক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে জালালাবাদ থানার জিআর-৪/১৯ এর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বর্ণিত আসামিকে আজ বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত