২০ আগস্ট, ২০২০ ১৭:৫৭
সিলেটের গোলাপগঞ্জের লক্ষনাবন্দে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বুধবার রাত ৩টার দিকে সাবেক ইউপি সদস্যের আতিকুর রহমানের বাড়িতে ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় ডাকাতরা পরিবারের সবার হাত বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙ্গে নগদ ১ লক্ষ ১৯ হাজার টাকা, ১২ ভরি সোনাসহ ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশীদ চৌধুরী জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আপনার মন্তব্য