জৈন্তাপুর প্রতিনিধি

২১ আগস্ট, ২০২০ ০১:০৩

গোয়াইনঘাটে পলাতক আসামি জহির আটক

গোয়াইনঘাট থানার একাধিক মামলার পলাতক আসামি জহিরকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। ধৃতের নাম জহির উদ্দিন (৫০) সে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের শনির গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার উপ পুলিশ পরিদর্শক (এসআই) যিশু'র নেতৃত্ব একদল পুলিশ অভিযান চালিয়ে আসামির বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা নং (১৪০) তাং ১৪/০৫/২০২০ খ্রিঃ সহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

এ বিষয় জানতে চাইলে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন শুক্রবারে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত