২১ আগস্ট, ২০২০ ০১:১৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা।
ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া প্রাত্যহিক করোনা শনাক্তের রিপোর্টে জানা গেছে, বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরআগে বুধবার তিনি নমুনা জমা দিয়েছিলেন।
ওসি সেলিম মিঞা এখন বাসায়ই আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
আপনার মন্তব্য