শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

২২ আগস্ট, ২০২০ ০২:৩৬

শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করেছেন তারেক জিয়া

শায়েস্তাগঞ্জে শোকসভায় এমপি আবু জাহির

২১ আগষ্ট গ্রেনেড হামলার মূল নায়ক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ১৯৭৫ সালের ১৫ আগষ্ঠে নির্মম হত্যাকান্ডের পর থেকে শেখ হাসিনাকে হত্যার জন্য বার বার চেষ্টা করা হচ্ছে। আল্লাহর অশেষ রহমতের কারণে জননেত্রী শেখ হাসিনা বার বার বেঁচে যাচ্ছেন। তারপরও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। ইতিমধ্যে উচ্চ আদালত বিএনপির তারকে জিয়াসহ বিভিন্ন নেতাকর্মীকে যাবজ্জীবন দন্ড প্রদান করেছেন।

৭৫ সালের ১৫ আগষ্ট তারেক জিয়ার বাবা জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকলকে হত্যা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তারেক জিয়া শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগকে ধংস করতে চেয়েছিলেন।

দেশের জনগনের ভালোবাসায় ও ভোটে আওয়ামী লীগ ২০০৮ সাল থেকে ক্ষমতায়। তিনি ২১ আগষ্টের মূল নায়ক তারেক জিয়াকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

শুক্রবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট ও ১৫ আগস্টে নিহতদের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ মিয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরানের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদউজ্জামান মাসুক কাউন্সিলর, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান বুলবুল খান, নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, ব্রাক্ষণডুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব হোসন চৌধুরী দিলু, শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফজল উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক শাহেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান রাসেল, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত,পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সুমন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত