বড়লেখা প্রতিনিধি

২২ আগস্ট, ২০২০ ২১:৫৬

বড়লেখায় সূচনা প্রকল্পের উদ্যোগে হাঁস ও উপকরণ বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) সূচনা প্রকল্পের উদ্যোগে খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে উপকারভোগীদের মধ্যে হাঁস, হাঁসের খাবারের জন্য পাত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ১১টি গ্রামের ১৩৬ জন উপকারভোগী নারী ও কিশোরীর মাঝে এগুলো দেওয়া হয়। প্রত্যেক উপকারভোগী ২০টি করে হাঁস, ৫০ কেজি হাঁসের খাবার, হাঁসের খাবারের জন্য ২টি করে পাত্র ও ৩ প্যাকেট ওষুধ পেয়েছেন।

এ উপলক্ষে আলোচনা সভায় ইউনিয়নের পশ্চিম মাইজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচনা প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী নিজাম উদ্দিন।

উপজেলা পর্যবেক্ষণ কর্মকর্তা তৌহিদ কামাল তাপসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ময়নুল হক। স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য ইমাম উদ্দিন হিফজুর, মো. শামীম হোসেন, আইজিএ কর্মকর্তা মীর সঞ্চয়, এফএফ সবুজ চন্দ্র শীল, আজির উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত