গোলাপগঞ্জ প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২০ ০০:৩৭

গোলাপগঞ্জ থানার এএসআই করোনায় আক্রান্ত

সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক রোকনুজ্জামান রোকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার রাতে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহিনুর ইসলাম শাহীন।

এএসআই রোকনুজ্জামান বলেন, গত শুক্রবার আমায় করোনা শনাক্তের বিষয়টি জানানো হয়। আমার শারীরিক অবস্থা এখন আগের থেকে ভালো আছে। তবে বুকে ব্যাথা ও সর্দি রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত