নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২০ ২১:৫৭

একদিনের ব্যবধানে শাবিতে আক্রান্তের সংখ্যা বেড়ে চারগুণ

করোনাভাইরাস

একদিনের ব্যবধানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এ করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় আক্রান্তের সংখ্যা বেড়ে চারগুণে দাঁড়িয়েছে। রোববার (২৩ আগস্ট) শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ৮২ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। যা আগেরদিন শনিবার ছিলো মাত্র ২০ জনে।

রোববার রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান নতুন শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৮২ জনের মধ্যে সুনামগঞ্জের ২৪ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ১২ ও সিলেট জেলার ২৮ জন রোগী রয়েছেন।

এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে রোববার সিলেটের ৯২টি, হবিগঞ্জের ৬৪টি, মৌলভীবাজারের ১১২টি ও সুনামগঞ্জের ৮৪ টি নমুনাসহ মোট ৩৫২ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৮২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবের ফলাফল জানা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত