শ্রীমঙ্গল প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২০ ১৫:৫৯

মির্জাপুর ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী মারা গেছেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর ইউনিয়নের সচিব নারায়ণ গোস্বামী।

তিনি জানান, কয়েকদিন আগে হার্টে সমস্যা থাকায় অস্ত্রোপচারের জন্য আবু সুফিয়ান চৌধুরীকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

আবু সুফিয়ান চৌধুরী এবার নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতাে ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আবু সুফিয়ান চৌধুরী পেশায় একজন সফল কৃষক। কৃষিতে জনগণকে উদ্বুদ্ধ করা তার অন্যতম কাজ। কৃষি ছাড়াও তিনি ইউনিয়নের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছয় পুত্র ও চার কন্যা সন্তানের জনক।

আপনার মন্তব্য

আলোচিত