২৪ আগস্ট, ২০২০ ১৭:২২
সিলেটের জালালাবাদ থানা পুলিশ ঢাকার সূত্রাপুর থেকে অপহৃত কিশোরীকে (১৬) উদ্ধার করেছে। এসময় পুলিশ ইমরান মিলকি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানাধীন আব্দুল্লাহপুর এলাকার মনির হোসেন বাদল মিলকির ছেলে।
রোববার (২৩ আগস্ট) ঢাকা ডিএমপি’র সূত্রাপুর থানা পুলিশের সহযোগিতায় জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে, ও অপহৃত কিশোরীকে উদ্ধার করে।
সোমবার (২৪ আগস্ট) জালালাবাদ থানা পুলিশ গ্রেপ্তারকৃত মিলকিকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ। তিনি জানান, পুলিশ গ্রেপ্তারকৃত অপহরণকারী মিলকিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। উদ্ধারকৃত কিশোরীকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
আপনার মন্তব্য