নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২০ ২২:২৯

শাবির ল্যাবে ৬১ জনের করোনা শনাক্ত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে সোমবার (২৪ আগস্ট) ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা।

সোমবার রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৬১ জনের মধ্যে সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ১৩ ও সিলেট জেলার ২৮ জন রোগী রয়েছেন।

বিজ্ঞাপন

এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে সোমবার সিলেটের ১২৪টি, হবিগঞ্জের ৩১টি, মৌলভীবাজারের ৮৬টি ও সুনামগঞ্জের ৮৩ টি নমুনাসহ মোট ৩২৪ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৬১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

এর আগে সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে আরও ৩০ জনের দেহে করোনাভাইনাস শনাক্ত হয়। এদিন ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত