২৬ আগস্ট, ২০২০ ০০:০৭
হবিগঞ্জ শহরে পাওনা টাকা নিয়ে বিবাদে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুমন মিয়াকে (১৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের অন্ততপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মিয়া শহরের মোহনপুর এলাকার আব্দুল মন্নাফের ছেলে। তিনি পরিবারের সঙ্গে শহরের অনন্তপুর এলাকায় ভাড়া থাকেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, পাওনা টাকা নিয়ে জাহাঙ্গীর মিয়া ও সুমন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বিভিন্ন সময় দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাহাঙ্গীর মিয়াকে একা পেয়ে ছুরিকাঘাত করে সুমন।
বিজ্ঞাপন
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে সিলেটে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলেও জানান তিনিই।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সুমন মিয়াকে আটক করেছে। তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
আপনার মন্তব্য