গোলাপগঞ্জ প্রতিনিধি

২৬ আগস্ট, ২০২০ ১৪:৫৩

গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১

সিলেটের গোলাপগঞ্জে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ এক হাজার টাকাসহ রিমুল আহমদ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে পৌর এলাকার খাসিখাল পুলের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিমুল আহমদ রনকেলী উত্তর গ্রামের জামিল আহমদের ছেলে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং- ৩০, তারিখ-২৬/০৮/২০২০ইংরেজী)  দায়ের করেছে। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) পিন্টু সরকারের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় পৌর এলাকার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের খাসিকাল ব্রিজের পাশ থেকে রিমুল আহমদকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও  ইয়াবা বিক্রির নগদ ১হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। 

গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। গোলাপগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত