নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২০ ১৫:৪৮

নগরীতে ২০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালী থানাধীন পূর্ব কাজিরবাজার থেকে তাকে প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো গ- ১২-৮৯৫৭) গ্রেপ্তার করে। দুপুরে কোতোয়ালী থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

গ্রেপ্তারকৃত ছালেহ সিলেটের ফেঞ্চুগঞ্জ ছত্রিশ গ্রামের মৃত মিনার আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলাসহ মহানগর পুলিশের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ছালেহ পেশাগত মাদক ব্যবসায়ী। মহানগর এলাকার মাদক ও চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এছাড়া সে মাদক সেবন এবং মাদক পরিবহন ও বিক্রয়ের সাথে জড়িত। তার সহযোগীদের সহায়তায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে পেয়াজ, আলু, চা পাতা, সুপারি, কসমেটিক্স, ভারতীয় বিড়ি/সিগারেটসহ বিভিন্ন ভারতীয় পণ্য সিলেট শহরে নিয়ে আসে এবং সিলেট শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে তা সরবরাহ করে থাকে।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার (গণমাধ্যম) বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত