নবীগঞ্জ প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২০ ১১:৫৯

নবীগঞ্জে টিলা বাঁচাতে গভীররাতে অভিযান, মালামাল জব্দসহ আটক ৪

হবিগঞ্জের নবীগঞ্জে রাতের আঁধারে টিলার মাটি কাটা হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার পাহাড়ি দ্বীপ খ্যাত দিনারপুর পরগনার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে পৌঁছে উপজেলা প্রশাসন এর সত্যতা পেলে টিলা কাটায় ব্যবহৃত ১টি ট্রাক্টর ও একটি এক্সভেটর মেশিন জব্দসহ টিলা কাটায় জড়িত এমন ৪ জনকে আটক করে। যাদের ৩ জনই ট্রাক চালক।

জানা যায়, সম্প্রতি উপজেলার দিনারপুর পরগনার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের লুৎফুর রহমান স্থানীয় একটি টিলা থেকে অবৈধভাবে রাতের আধারে মাটি কেটে টিলা উজার করছিল। যা দিয়ে নিকটবর্তী স'মিলের জায়গা একটি ভরাট করা হচ্ছিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন নেতৃত্বে ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই মাজহারুল ইসলামসহকারে একদল পুলিশ পানিউমদা এলাকার বড়গাঁও গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে তিনজন ট্রাক্টর চালকসহ ৪জনকে আটক করা হয়। অভিযানে একটি ট্রাক্টর ও একটি টিলা কাটার মেশিন এক্সেভেটর জব্দ করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান উপস্থিত ছিলেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত