জৈন্তাপুর প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২০ ১৭:৫৭

বড় দেউলের ভূমি দখল করে ছোট দোকান

জৈন্তাপুরে প্রত্নতত্ত্ব বিভাগের ভূমি দখল

সিলেটের জৈন্তাপুরে প্রত্নতত্ত্ব বিভাগের ভূমি দখল করে দোকান কোটা নির্মাণ করছে একটি গোষ্টি। তবে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এই নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।

সিলেটের জৈন্তাপুর একটি ঐতিহ্যবাহী জনপদ। স্বাধীন জৈন্তা রাজ্যের রাজ পরিবারেরঅনেক স্মৃতিচিহ্ন এখনও এ অঞ্চলে রয়েছে। যার কিছুটা প্রত্নতত্ত্ব বিভাগ পুরর্কীতি হিসেবে সংরক্ষণ করেছে। এরমধ্যে একটি জৈন্তা রাজ্যের রাজার স্মৃতিবাহী বড় দেউল।

সরজমিন ঘুরে দেখা যায়, জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে জৈন্তা রাজ্যের ঐতিহাসিক নির্দশনের ধ্বংসাবশেষ বড় দেউলের কিছু জায়গা নিজেদের দাবি করে রাতের আধাঁরে দোকান ঘর নির্মাণ শুরু করে স্থানীয় একটি পরিবার। তাৎক্ষনিকভাবে বিষয়টি জৈন্তাপুর পুরকীর্তি সংরক্ষণ ও উন্নয়ন কমিটি উপজেলা প্রশাসন জৈন্তাপুরকে অবহিত করে। পুরার্কীতি ধ্বংস করে অবৈধ ভাবে দোকনকোটা নির্মানের বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার ভূমি জৈন্তাপুর এর নির্দেশে দ্রুত ঘটনাস্থালে পুলিশ এসে  নির্মানের কাজ বন্ধ করে দেয়। অপরদিকে বৃহস্পতিবার  ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক। ঘটনার সত্যতা দেখতে পান এবং দোকানগৃহ নির্মানের কাজ বন্ধ করে দেন।
 
জৈন্তাপুর পুরকীর্তি সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. খায়রুল ইসলাম বলেন, জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে জৈন্তিয়া রাজ্যের ঐহিত্যবাহী পুরাকীর্তি নির্দশন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রতিনিয়ত একটি চক্র বিভিন্ন পন্থা অবলম্ববন করে এগুলোকে দখল করে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং ঐহিত্যবাহি পুরাকীর্তি স্থায়ী সংরক্ষণ করার দাবী জানান তিনি।

এ বিষয়ে দোকানকোটা নির্মাণকারী পরিবারের সদস্যরা জানান, রাসেল আহমদ নামে এক ব্যক্তির কাছ থেকে তারা জায়গাটি ক্রয় করেছেন। ক্রয়কৃত ভূমিতে তারা দোকানগৃহ নির্মাণ করছে। প্রত্নতত্ত্বের ধ্বংসাবশেষ কিছু অংশ তারা সরিয়েছেন মাত্র। তারা সহকারী কমিশনা ভূমি, উপজেলা সার্ভেয়ার এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে সব কাগজ দেখিয়েছেন বলে দাবি করেছেন।

এ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক বলেন, সংবাদ পাওয়ার পর পর আমি দোকানগৃহ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগের সমন্বয়ের পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত