২৮ আগস্ট, ২০২০ ১৮:০৮
মৌলভীবাজারের জুড়ীর ফুলতলায় জুয়ার আস্তানায় হানা দিয়ে গুড়িয়ে দিয়েছে পুলিশ। এসময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাও গ্রামের লিলু মিয়ার বাড়িতে প্রতিদিন রাতে জুয়ার আসর বসে। এলাকার যুবক থেকে নিয়ে বাইরের অনেক যুবকও সেখানে এসে জুয়া খেলেন। গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার একদল পুলিশ সেখানে হানা দেয়। এ সময় লিলু মিয়া (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, নগদ টাকা, মোবাইল ফোন জব্দ করা হয়।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, এই ঘটনায় জুয়া আইনে মামলা রুজু হয়েছে। আসামীকে কোর্টে প্রেরণ করা হবে। এছাড়া অন্য জুয়াড়ি নূরুল ইসলাম(৩৮), মুছা(৩৫), মোঃ নুনু মিয়া(৫০), হাবিবুর রহমান হবিব(৪৫) এবং সোহাগ (৩৫)-এর নামেও মামলা হয়েছে।
আপনার মন্তব্য