জগন্নাথপুর প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২০ ২১:১০

জগন্নাথপুরে শিশুসহ আরও তিনজনের করোনা শনাক্ত

সুনামগঞ্জের জগন্নাথপুরে ১৩ বছরের এক শিশুসহ আরও তিনজন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জগন্নাথপুরে মোট আক্রান্তে সংখ্যা ১৩৯ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছে ১২৫ জন। নতুন আক্রান্ত  তিনজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ আগষ্ট) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে। নতুন শনাক্তরা হলেন উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১৩ বছরের এক শিশু,  মিরপুর ইউনিয়নের বড়কাপন গ্রামে একজন এবং মিরপুর বাজার এলাকার একজন।

শুক্রবার (২৮ আগষ্ট) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর একটি মেডিকেলটিম আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। এর মধ্যে নতুন ৪জন সহ মোট সুস্থ হয়েছেন ১২৫ জন। অপর আক্রান্ত ১৪ জন হোম আইসোলেশনে আছেন।

আপনার মন্তব্য

আলোচিত