২৮ আগস্ট, ২০২০ ২১:১৮
পররাষ্ট্রমন্ত্রী ড.এ. কে. আব্দুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভগ্নিপতি বজলুন নুর আজ শুক্রবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তৎকালীন পাকিস্তান তথ্য সার্ভিসের সদস্য ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ বেতার ও তথ্য মন্ত্রণালয়ে চাকুরি করেন।
মুহিত ও মোমেনের বোন ছিলেন বজলুন নুরের প্রথম স্ত্রী। মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের বোন মারা যান। পরবর্তীকালে বজলুন নুর পুনরায় বিয়ে করে সিলেটে বসবাস করেন।
মরহুমের মৃতদেহ সিলেটে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: তৌহিদুল ইসলাম জানিয়েছেন।
আপনার মন্তব্য