কানাইঘাট প্রতিনিধি

৩০ আগস্ট, ২০২০ ১৪:১২

কানাইঘাটে লোভা পাথর কোয়ারি পরিদর্শনে সচিব

সিলেটের পাথর কোয়ারি পরিদর্শন করছেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন।

রোববার (৩০ আগস্ট) সচিব কানাইঘাটের লোভা কোয়ারি পরিদর্শন করেন।

সকাল ১১টায় লোভা কোয়ারিতে পৌঁছালে পাথর শ্রমিকরা চারদিকে নৌকার বেষ্টনী দিয়ে সচিবকে অভ্যর্থনা জানান। সচিবকে কাছে পেয়ে শ্রমিকরা তাদের দুঃখের কথা তুলে ধরেন।

এ সময় মন্ত্রী পরিষদ সচিব শ্রমিক-ব্যবসায়ীদের কথা শুনেন এবং বিকেলে সার্কিট হাউজে পাথর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম, কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বারিউল করিম খান, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. শামসুদ্দোহা পিপিএম, লোভাছড়া পাথর ব্যবসায়ী আলমাছ উদ্দিন, তমিজ উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত