সিলেটটুডে ডেস্ক

৩১ আগস্ট, ২০২০ ১৪:২৭

মুজিববর্ষ উপলক্ষে ডিআইজি সিলেট রেঞ্জের বৃক্ষরোপণ

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে রেঞ্জ ডিআইজি সিলেটের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) এ কর্মসূচি উপলক্ষে বিভাগীয় সদর দপ্তরে ২০টি উন্নতমানের নারিকেলের চারা এবং ৪০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও সিলেট সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ হানিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম, সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার নুরুল ইসলাম, পুলিশ সুপার (ক্রাইম অ্যানালাইসিস) জেদান আল মুসা, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেব ও  সিনিয়র সহকারী পুলিশ সুপার গৌতম দেব প্রমুখ।

উল্লেখ্য, ইতিপূর্বে রেঞ্জ ডিআইজি, সিলেট অফিস কর্তৃক ৫০০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ চারা রোপন করা হয়েছিল। সেগুলো এখন ফল ও ছায়া দান করছে। রেঞ্জ ডিআইজি অফিস গাছের চারা রোপণ ও পরিচর্চা অব্যাহত রেখেছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষের ভূমিকা অপরিসীম। তাই প্রধানমন্ত্রী কর্তৃক ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং মুজিববর্ষ উপলক্ষে রেঞ্জ ডিআইজি সিলেটের উদ্যোগে সিলেট বিভাগের বিভিন্ন পুলিশ স্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত