৩১ আগস্ট, ২০২০ ১৯:১৭
হবিগঞ্জের মাধবপুরে ২ মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ আগস্ট) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ রায় প্রদান করে।
পুলিশ জানায়, কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলমের নেতৃত্বে এএসআই গোলাম মোস্তুফাসহ একদল পুলিশ, চৌমুহনী-ধর্মঘর সড়কে ডা. জরিফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এলজিইডি রাস্তায় অভিযান চালায়। অভিযানে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত জারু মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (২৯), একই উপজেলার কাচিরচক গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে মো. মিঠু মিয়াকে (২২) আটক করে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ জনকে ৩ মাস করে কারাদণ্ড প্রদান করেন।
আপনার মন্তব্য