৩১ আগস্ট, ২০২০ ২৩:২৫
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলার আওয়ামী লীগের সদস্য মো. নিজাম উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ওসমান গনী, দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি ও তাহিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বির।
এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য