নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২০ ২০:৪১

করোনা শনাক্তকরণ পরীক্ষায় শাবিতে ৬৬ নমুনা পজিটিভ

সিলেট করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে ৬৬ টি নমুনা পজিটিভ এসেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ৬৬ টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

বুধবার রাতে সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৬৬ জনের মধ্যে সুনামগঞ্জের ২১ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ২৮ জন ও সিলেট জেলার ৯ জন রোগী রয়েছেন।

এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে বুধবার সিলেটের ৪৯টি, হবিগঞ্জের ৭১টি, মৌলভীবাজারের ৬৯টি ও সুনামগঞ্জের ১২০টি নমুনাসহ মোট ৩০৯ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৬৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

আপনার মন্তব্য

আলোচিত