চুনারুঘাট প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০২০ ২১:০২

বীর উত্তম সি আর দত্তর প্রয়াণে চুনারুঘাটে শোক র‍্যালি

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) বীর উত্তম চিত্ত রঞ্জন দত্তর প্রয়াণে শোক র‌্যালি করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুনারুঘাট উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এই শোক র‌্যালি করেন।

এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা সাবেক চেয়ারম্যান আবু তাহের, ডা. সুধাংশু দেব, প্রণয় পাল, উত্তম দত্ত, মানিক দেব, রাই রঞ্জন পাল প্রমুখ।

উল্লেখ, বীর উত্তম সি আর দত্ত গত ২৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেহ ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

আপনার মন্তব্য

আলোচিত