সিলেটটুডে ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৫ ১৬:১৭

সাংবাদিক মজিদের বাসায় শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশ সিলেট বিভাগীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আব্দুল মজিদের পিতা মরহুম আব্দুস সামাদের পরিবারের খবর নিতে তার বাসায় যান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। শনিবার দুপুরের চৌকিদেখি বাসায় গিয়ে সাংবাদিক মজিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন শিক্ষামন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাক পত্রিকার সহকারী সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এডভোকেট আব্বাস উদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্টার আব্দুস সালাম, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব আব্দুল জলিল, মুজিবুর রহমান খান, লতিফা শফি চৌধুরী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ, ফটো জানালিস্ট এসোসিয়েশনের নির্বাহী সদস্য সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক এস এম রফিকুল ইসলাম সুজন, সাংবাদিক মাহমুদ হোসেন, ছাত্রলীগ নেতা রুমেল সিরাজ, সাংবাদিক আব্দুল মোমিন ইমরান,ব্যবসায়ী শেখ আব্দুল ওয়াকিল হরুম, শাবির অফিস সহকারী তাহমিনা খাতুন, ফারহানা শারমিন, নাদিরা নুসরাত মাসিয়াত, পশ্চিম গৌরীপুর স্টুডেন্ট ফোরামের সভাপতি আব্দুস শহিদ, খালেদ আহমদ, শেখ আব্দুল হাকিম, মাওলানা আব্দুল কাইয়ুম, আব্দুল আজিজ জাফরান।

আপনার মন্তব্য

আলোচিত