মৌলভীবাজার প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০১৫ ২২:১৮

কুলাউড়ায় তাজিয়া মিছিল: শোক আর ক্ষোভ একাকার

মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। শনিবার দেশের বিভিন্ন স্থান থেকে আগত কয়েক হাজার শিয়া মুসল্লীদের অংশগ্রহণে হয়েছে তাজিয়া মিছিল ।

কুলাউড়া উপজেলার পৃথিম পাশা এলাকায় ঐতিহ্যবাহী নবাববাড়ি, তরফি সাহেব বাড়ি, মনরাজ বাড়িতে পবিত্র আশুরা পালন করা হয়েছে। এতে অংশ গ্রহন করতে সকাল থেকে হাজার হাজার মানুষের আগমন হয়। নবাব পরিবারের বংশধর সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খানের নেতৃত্বে মহরমের শোক অনুষ্ঠান মজলিস, মাতম, নোওয়া, জারি ও বিকেলে তাজিয়া শোক মিছিল হয়েছে।

তাজিয়া মিছিলটি পৃথিমপাশা ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে নবাব বাড়িতে গিয়ে শেষ হয়। শিয়া মুসলিম ভক্ত অনুসারীরা এ সময় হায় হোসেন, হায় হোসেন ধ্বনীর মধ্যে দিয়ে নিজ শরীরে জিঞ্জির- ছুরির আঘাত করে হযরত ইমাম হোসেনের আত্মত্যাগকে স্মরণ করেন।

একইসঙ্গে ঢাকায় শিয়া সম্প্রদায়ের উপর বোমা হামলায় ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত