ছাতক প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২০ ১৬:৫২

ছাতকে সুরমা নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে নিখোঁজ হওয়া শিশু নুরুল আমিন রাহির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বারকাহন সুরমা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে নুরুল আমিন রাহির লাশ উদ্ধার করা হয়।

শিশু রাহি ছাতক পৌরসভার দক্ষিণ বাগবাড়ী এলাকার নুর উদ্দিনের ছেলে ও এস.পি.পি.এম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

গত রোববার বিকেলে লাফার্জ-হোলসিম সিমেন্ট কারখানার ফেরিঘাটের জেটি থেকে নদীতে পড়ে নুরুল আমিন রাহি নিখোঁজ হয়। তার সন্ধানে সুরমা নদীতে অনুসন্ধান চালায় ছাতক ফায়ার সার্ভিস। দুই দিনেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে নদীতে লাশ ভেসে উঠলে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে।

ছাতক থানার এসআই আনোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত