২৮ অক্টোবর, ২০২০ ২০:৫৯
চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪৭টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের নেতৃত্বে সহকারী কমিশনার ভূমি মিলটন চন্দ্র পাল, র্যাব ৯ এর কোম্পানি কমান্ডার (এএসপি) আফসান-আল-আলম ও উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ চুনারুঘাট থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৪৭টি ড্রেজার মিশিন ও ৫ হাজার মিটার পাইপ পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ৪ জন আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দারাগাঁও গ্রামের তৈয়ব আলী ওরফে পুতুলের ছেলে উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাউছার আহমেদ (৩৮), মৃত হাজ্বী আব্দুল বারিকের ছেলে শেখ সেলিম (৪৭), আব্দুর নুরের ছেলে মো. রহম আলী (৪৯) কে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং লাখাই উপজেলার সুজাতপুর গ্রামের আমিন মিয়ার ছেলে খালিকুজ্জামান (৫৫) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য