৩১ অক্টোবর, ২০২০ ১৬:২৫
‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর থানায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে তাহিরপুর থানা পুলিশের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খাঁন।
বিজ্ঞাপন
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খাঁন বলেন, তাহিরপুর উপজেলার বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ড সহ ধর্ষণ, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক নির্মূলে পুলিশকে আমরা সহযোগিতা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সহযোগিতা করব।
তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন তালুকদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, সাংবাদিক রাজন চন্দ আবুল কাশেম প্রমুখ।
আপনার মন্তব্য