নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২০ ১৭:৪৭

র‌্যাব ৯ এর অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

র‌্যাব ৯ এর অভিযানে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ১৪২ বোতল ফেন্সিডিল জব্দসহ মাদক ব্যবসায়ী সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানা এলাকার গৌরিনগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. জয়নুদ্দিন (৪৫), পিতা-মৃত আজিজুর রহমান, সাং- গৌরিনগর, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. জয়নুদ্দিনের হেফাজত থেকে ১৪২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেন্সিডিলসহ ধৃত আসমির বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে, তাকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত