০২ নভেম্বর, ২০২০ ১৪:৫৫
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সর্বস্তরের সাধারণ চা শ্রমিকরা মানববন্ধন করেছে। রোববার (১ নভেম্বর) বিকেল ৪ টায় শ্রীমঙ্গল পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়।
চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক যুব পরিষদের যুগ্ম আহবায়ক প্রদীপ পাল,চা শ্রমিক নারী লছমি রানী রাজভর, বাংলাদেশ চা শ্রমিক যুব পরিষদের আহ্বায়ক সাগর খান হৃদয় ও স্থানীয় চা শ্রমিক নেতৃবৃন্দ।
এ সময় তারা বলেন, ১২০ টাকা চা শ্রমিকদের মজুরি না মানার দাবীতে মানববন্ধন। বর্তমান চা শ্রমিক নেতারা গোপনে মালিক পক্ষের সাথে যোগ সাজেস করে নিজেদের মন মত করে তারা এই চুক্তি করেছে। আমাদের পেটে তারা লাথি মারতেছে। কাজ করবো আমরা আর নেতারা তলে তলে তাদের পকেটে ভারী করলে হবে না।মালিক পক্ষ আমাদের কষ্টের কথা বুঝে না তাই আমরা সরকারে কাছে দাবী চা-শ্রমিকদের মজুরি কমপক্ষে ৩০০ টাকা করতে হবে।
চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু বলেন, নেতারা গাড়ি বাড়ি কোটি কোটি টাকা ব্যাংক ব্যাল্যান্স করে করে ফেলেছে, আমরা ১২০ টাকা চুক্তি মানি না মানি না। বাটপার দালালদের বয়কট করুন এসব নেতাদের। এ সময় তিনি আরও বলেন, সরকারে কাছে দাবী জানান আমাদের নিয়ে যারা খেলা করছে তাদের বিচার করুন। আমাদের দুখের কথা চিন্তা করে আমাদের মজুরি ৩০০ টাকা হউক। তা না হলে আমরা আগামী ৩ তারিখের পর বৃহৎ আন্দোলনে যাবো।
আপনার মন্তব্য