০২ নভেম্বর, ২০২০ ১৬:৫৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে চা বাগানের মিস্ত্রি বাবু (আর্টিসান স্টাফ) শামীম আহমেদের স্টাফ কোয়াটারে এই ঘটনাটি ঘটে।
শামীম আহমেদের ছেলে মাসরুর আহমেদ বলেন, আমরা পরিবারের লোকজন রাতে আমাদের কোয়ার্টারে ঘুমাই, রাত আড়াইটার দিকে বাসার পিছনের দিক থেকে কয়েকজন লোক এসে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। প্রায় ৭-৮ জন মুখোশ পড়া লোক হাতে দেশীয় অস্ত্র ( দা-ছুঁড়ি) নিয়ে প্রথমে আমাকে বেধে ফেলে, পরে বাড়ির অন্যান্য লোকজনকে আটকে রেখে প্রায় ৭-৮ ভড়ি স্বর্ণালংকার ( চেইন, আংটি, চুড়ি ইত্যাদি), ৪টা মোবাইল, নগদ ২০ হাজার টাকা নিয়ে বাড়িতে তালা দিয়ে চলে যায়। পরে তারা চিৎকার করলে পাশের বাড়ির লোকজন এসে তালা ভেঙ্গে বের করে।
তিনি আরও বলেন, ডাকাতরা ৩০-৩৫ বয়সের, তাদের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিলো।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। আশা করছি শীঘ্রই ধরা পড়বে।
আপনার মন্তব্য