০২ নভেম্বর, ২০২০ ১৭:১৩
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা ৪৫ বছর বয়স্ক একজন নারীর লাশ রয়েছে। যার পরিচয় জানতে চায় পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে অজ্ঞাতনামা এই নারীর পরিচয় জানতে চেয়ে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় সিলেট মহানগর পুলিশ।
এতে বলা হয়, গত ৮ অক্টোবর অজ্ঞাতনামা ৪৫ বছর বয়স্ক একজন নারী জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে রাজমিস্ত্রি লোকমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে গতকাল রোববার (১ নভেম্বর) সকাল ৬ টা ২০ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন।
আরও বলা হয়, বর্তমানে অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এখন পর্যন্ত এ অজ্ঞাতনামা মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
এই মৃত ব্যক্তি যদি কারও পরিচিত হয়ে থাকে অথবা তার পরিচয় জানা যায় তাহলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) অঞ্জন কুমার দেবনাথের (মোবাইল ০১৭১৮-৯৭৯৫৪৫) সাথে যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয় এ সংবাদ বিজ্ঞপ্তি।
আপনার মন্তব্য