নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২০ ১৭:২৮

বিশ্বনাথ থেকে বিদেশী রিভলভারসহ গ্রেপ্তার ২

র‌্যাব ৯ এর অভিযানে সিলেটের বিশ্বনাথ থানা এলাকা থেকে ১টি বিদেশী রিভলভারসহ ২ জনকে অস্ত্র ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ থানাধীন লামাকাজী বাজারের টোল অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

সোমবার (২ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানি (সিলেট ক্যাম্পের) একটি আভিযানিক দল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজী বাজারের টোল অফিসের সামন থেকে পেশাদার অস্ত্র ব্যবসায়ী সন্দেহে ২জনকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ১টি বিদেশী রিভলভার উদ্ধার ও জব্দ করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতদের নাম ও ঠিকানা- আব্দুল খালিক (২২), পিতা- মো. শরকুম আলী ও মো. আজিজ মিয়া (আজির উদ্দিন) (৩০), পিতা- মৃত ওয়াসির মিয়া, উভয়ের সাং- উত্তর হাটখোলা, থানা- জালালাবাদ, এসএমপি, সিলেট।

জব্দকৃত আলামতসহ ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

 

 

আপনার মন্তব্য

আলোচিত