নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২০ ১৭:৫২

জৈন্তাপুর থেকে বিদেশী মদসহ গ্রেপ্তার ১

সিলেটের জৈন্তাপুর থানা এলাকা থেকে বিদেশী মদসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর থানাধীন ধামড়ী মোড়স্থ মো. মাইনুদ্দিন এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (২ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ধামড়ী মোড়স্থ মো. মাইনুদ্দিন এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এসময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৪৩ বোতল officers Choice বিদেশী মদ জব্দ করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. আজমত উল্লাহ (২১), পিতা- মৃত মহাব্বত আলী, সাং- বাউরবাগ, দক্ষিণ (বনপাড়া), থানা জৈন্তাপুর, জেলা-সিলেট।

জব্দকৃত বিদেশী মদসহ ধৃত আসামির বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে এবং তাকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত