তাহিরপুর প্রতিনিধি

০২ নভেম্বর, ২০২০ ২০:২৩

তাহিরপুরে ইজারাদার ও জেলেদের সমস্যা নিরসন করলেন ইউএনও

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহৎ মাটিয়ান হাওরের ইজারাদার ও স্থানীয় জেলেদের মধ্যে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করে দিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমস্যা নিরসন করা হয়। সভায় সিদ্ধান্ত হয় কামালের জাঙ্গাল থেকে পূর্ব পর্যন্ত জেলেরা উন্মুক্ত মাছ ধরতে পারবে।

এ সময় ইজারাদার ও জেলে পক্ষের লোকজনসহ আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, মাটিয়ান হাওরের ইজারাদার দীপক ঘোষ, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহীনুর তালুকদার, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা কৃষকলীগ আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান,সভায় গত কয়েকদিন ধরে সৃষ্ট স্থানীয় জেলে ও ইজারাদার পক্ষের লোকজনের মধ্যে বিভিন্ন ঝামেলা শান্তিপুর্নভাবে সমাধান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত