সিলেটটুডে ডেস্ক

০৮ নভেম্বর, ২০২০ ২১:১০

সিলেটের পুলিশ কমিশনারের সাথে উইমেন চেম্বার নেতৃবৃন্দের সাক্ষাত

সিলেটের নবনিযুক্ত পুলিশ কমিশনার নিশারুল আরিফের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেট উইমেন চেম্বারের নেতৃবন্দ।

আজ রোববার সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়ের নেতৃত্বে নেতৃবৃন্দ পুলিশ কমিশনারের সাথে সাক্ষাত করেন।

এ সময় উইমেন চেম্বারের সভাপতি সিলেটসহ সারাদেশ নারী নির্যাতন, ধর্ষণ, শিশুদের প্রতি সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি নারী উদ্যোক্তাদের নিরাপদে  ব্যবসা পরিচালনা, নারী পাচার রোধ, শিশু নির্যাতন, পর্যটন কেন্দ্র গুলোতে নারীদের নিরাপদে ভ্রমণ  নিশ্চিত করণ, মাদক পাচার রোধসহ সিলেটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উইমেন চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উইমেন চেম্বারের পরিচালক রাবেয়া আক্তার রিয়া, নাসরিন বেগম, সদস্য তাসনিম আক্তার, নাসিমা বেগ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত