২৯ অক্টোবর, ২০১৫ ১৪:৪১
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মী সভাকে কেন্দ্র করে উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের বরাত দিয়ে এ বিষয়ে উপজেলা সদরে মাইকিং করা হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধারা বহাল থাকবে।
পুলিশ জানায়, দুপুরে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ গ্রুপ ও একই এলাকার পৌর আওয়ামী লীগের আবাব মিয়া গ্রুপ একই দিনে একই সময়ে উপজেলা সদরের খালিদ কমপ্লেক্স এলাকায় কর্মী সভার ডাক দেয়।
এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন জগন্নাথপুর উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে।
আপনার মন্তব্য