২৯ অক্টোবর, ২০১৫ ১৫:২৬
‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার ২৯ অক্টোবর) বিভাগীয় প্রশাসন,সিলেট ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সিলেট সার্কেল এর উদ্যোগে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচি ও ইউনিসেফ এর সহযোগিতায় “জাতীয় স্যানিটেশন মাস ২০১৫ উদযাপন” উপলক্ষে সিলেট নগরীতে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবিবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটরিয়াম গিয়ে শেষ হয়। পরে কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মোঃ কামরুল আহসান। আলোচনাসভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী মোঃ সারোয়ার হোসেন এরপর ব্র্যাক ও ইউসিসেফ তাদের কার্যক্রম তুলে ধরেন। বিশেষ অতিথি, সভাপতি ও প্রধান অতিথি তাদের বক্তব্যে ব্র্যাক ওয়াশ কর্মসূচি ও ইউনিসেফ এর কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং শতভাগ স্যানিটেশনের জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
আপনার মন্তব্য