২৯ অক্টোবর, ২০১৫ ১৬:২২
শ্রীমঙ্গলে জাতীয় স্যানিটেশন মাস উদযাপিত হয়েছে। ২৯ অক্টোবর সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা আশরাফ উদ্দিন, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন সহ আরো অনেকে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াস এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল কাশেমের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন ব্র্যাক ওয়াস এর জেলা ম্যানেজার সুলতানা আক্তার, উপজেলা ম্যানেজার মো. শাহজাহান, মানব সম্পদ কর্মকর্তা তনুশ্রী কর্মকার, আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকল্প দাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা যুবলীগ সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ। র্যালী শেষে উপজেলা প্রাঙ্গণেই স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের হাত ধোয়ার নিয়ম প্রদর্শন করা হয়।
আপনার মন্তব্য