৩০ অক্টোবর, ২০১৫ ১৫:০৯
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে ভূমি নিয়ে কলাবাড়ি ও ভোলাগঞ্জ গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষে শামীম আহমদ ছোটন(২৭) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। নিহত ছোটন এমসি কলেজের ছাত্র।
কোম্পানিগঞ্জ থানার ওসি(তদন্ত) মোহাম্মদ রুহুল আমিন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে খবরটি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,, শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ভূমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বেশ কয়েকজন আহত হন। বিরোধপূর্ণ ভূমি পাথর কোয়ারি হিসেবে ব্যবহৃত হত। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিয়ন্ত্রণ আনে।
এই ঘটনায় গুরুত্বর আহত ছোটনকে হাসপাতালে পাঠানো হলে ঘন্টাখানেকের ভেতরই তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তি ভোলাগঞ্জ গ্রামের হাজি সমর আলীর পুত্র।
এখন পর্যন্ত এই ঘটনায় কোন মামলা হয়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।
আপনার মন্তব্য